এপ্রিল ২৬, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি

শাহবাগে নিয়োগের দাবিতে আন্দোলন, শিক্ষক-পুলিশ মুখোমুখি

শিক্ষক-পুলিশ মুখোমুখি
শাহবাগে নিয়োগের দাবিতে শিক্ষক-পুলিশ মুখোমুখি

সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকেরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনে নেমেছেন। রোববার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা একটি মিছিল বের করেন।

মিছিলটি সড়কে নিতে গেলে পুলিশ বাধা দেয়। এতে তারা জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনকারীরা ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, এবং ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’—এসব স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, প্রায় আড়াই মাস আগে তারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি, এমনকি এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্যও জানানো হয়নি। তাদের দাবি, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print