এপ্রিল ২২, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬৪ জনের মৃত্যু, শনাক্ত ১২,৭৪৪

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২জন। বুধবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪১ জন

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের। এই নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৬ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ৭৪৪ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু,

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা...

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...