এপ্রিল ২২, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

সাভারে সিঙ্গার ইলেক্ট্রনিক্সের গোডাউনে ভয়াবহ আগুন

সিঙ্গার,ইলেক্ট্রনিক্স, গোডাউন, আগুণ, ফায়ার সার্ভিস
সিঙ্গার ইলেক্ট্রনিক্সের গোডাউনের আগুণ নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: দ্য বিজনেস নিউজ২৪

সাভারে সিঙ্গার ইলেক্ট্রনিক্স এর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গারের ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিঙ্গার ইলেক্ট্রনিক্সের গোডাউনে অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম।

গণমাধ্যমকে নিশ্চিত জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে সাভার ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করছে।

অপরদিকে, স্থানীয় বাসিন্দাদের সূত্রে গেছে, সকালে গোডাউনের ভেতর থেকে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে আশুলিয়া ও ট্যানারি থেকে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু,

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা...

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...