এপ্রিল ২০, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ

মোহাম্মদপুরে পুলিশের ‘ব্লকরেইড’ শুরু, রাতভর অভিযান

মোহাম্মদপুরে পুলিশের ‘ব্লকরেইড’ শুরু, রাতভর অভিযান
মোহাম্মদপুরে পুলিশের ‘ব্লকরেইড’

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমনে ‘ব্লকরেইড’ অভিযান শুরু করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) রাত ৮টা থেকে শুরু হওয়া এই অভিযান অন্তত রাত ১২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, পুরো মোহাম্মদপুর এলাকা জুড়ে একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং কোনো এলাকা এর বাইরে থাকবে না। চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনই মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুন, দখল ও চাঁদাবাজির মতো অপরাধ দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যমান এবং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও গোষ্ঠীর বিস্তারও বেড়েছে।

ঢাকা মহানগর পুলিশ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মোহাম্মদপুর এলাকায় প্রায় ৫০টি অপরাধী দল সক্রিয়, যার মধ্যে ১৭টি বড় দল। প্রতিটি দলে গড়ে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে।

এর আগে রোববার দিনভর তেজগাঁও বিভাগজুড়ে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকার ১৬ জন, শেরেবাংলা নগর থানার ৭ জন, আদাবর থানার ৫ জন, তেজগাঁও থানার ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকার ২০ জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জাতীয় স্বার্থ বিবেচনায় এনসিটি ইজারার সিদ্ধান্ত হবে

জাতীয় স্বার্থ বিবেচনায় এনসিটি ইজারার সিদ্ধান্ত হবে: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার ক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে...

এলপিজির দাম বাড়ল

এক লাফে ২১২ টাকা বাড়ল এলপিজি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ১...

ডিজেলের দাম বৃদ্ধিতে লঞ্চ ভাড়া ৪২% বাড়ানোর প্রস্তাব

ডিজেলের দাম বৃদ্ধিতে লঞ্চ ভাড়া ৪২% বাড়ানোর প্রস্তাব

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল...