ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

প্রতিদিন ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

প্রতিদিন ৪ ঘণ্টা বন্ধ্থা‌কবে, সিএনজ্‌ ফিলিং, স্টেশন
,সিএনজি ফিলিং স্টেশন। ছবি : সংগৃহীত

ঢাকা (১৫ সেপ্টেম্বর)  : প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আজ বুধবার  রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে পরদিন (মঙ্গলবার) সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসে পেট্রো বাংলা। সভায় স্টেশন মালিকরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেন। শেষ পর্যন্ত ৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হলো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নেপাল–বাংলাদেশ যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি বাঙলা কলেজে অনুষ্ঠিত

নেপাল–বাংলাদেশ যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি বাঙলা কলেজে অনুষ্ঠিত

ঢাকা (০১ জানুয়ারি):নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেপালের পরিবেশকর্মী কিরান কিশোর সাপকথার...

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।...

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...