মার্চ ৭, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

আগুন, প্লাস্টিক, গোডাউন, ফায়ার সার্ভিস, আগুন, ডিউটি, সিভিল ডিফেন্স
চকবাজারের আগুন। ছবি : সংগৃহীত

ঢাকা (৯ নভেম্বর) : রাজধানীর চকবাজারে এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের টানা দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে এসকে টাওয়ারের ওই প্লাস্টিকের গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, আগুন লাগার খবর পেয়ে থানা থেকে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ কাজে সহায়তা করে। ভবনটিতে প্লাস্টিকের গোডাউন থাকার আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেশি সময় লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নেপাল–বাংলাদেশ যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি বাঙলা কলেজে অনুষ্ঠিত

নেপাল–বাংলাদেশ যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি বাঙলা কলেজে অনুষ্ঠিত

ঢাকা (০১ জানুয়ারি):নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেপালের পরিবেশকর্মী কিরান কিশোর সাপকথার...

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।...

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...