এপ্রিল ২২, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

টিকা ছাড়া বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ নয়

বেনাপোল, কাস্টমস, হাউস
বেনাপোল কাস্টমস হাউস।ছবি: সংগৃহীত

বেনাপোল কাস্টমস হাউসে আগামী ১৬ আগস্ট থেকে টিকা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার (৩ আগস্ট) বেনাপোল কাস্টমস হাউস এই আদেশ জারি করেন।

টিকা গ্রহণ ব্যতীত সব কর্মকর্তা, কর্মচারী ও সাধারন জনগন বেনাপোল কাস্টমস হাউসের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হলো। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম এই আদেশে সই করেন।

কাস্টমস হাউসের ঐ চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি রাজস্ব আদায় কার্যক্রম সরকারঘোষিত জরুরি সেবার আওতাভুক্ত হওয়ায় মৃত্যুঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী ও কাস্টমস হাউস–সংশ্লিষ্ট সব অংশীজন।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি পালন করা অতি জরুরি। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু,

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা...

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...