এপ্রিল ২২, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

এক জালেই ধরা পড়েছে প্রায় ৬০০ কেজি লাল কোরাল মাছ

এক ,জাল ,ধরা ,লাল ,কোরাল মাছ
এক জালেই ধরা পড়েছে প্রায় ৬০০ কেজি লাল কোরাল মাছ।ছবি : সংগৃহীত

ঢাকা (২২ সেপ্টেম্বর): কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে এক জালেই ধরা পড়েছে প্রায় ৬০০ কেজি লাল কোরাল মাছ। সেন্টমার্টিন উপকূলে মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন এফবি রিয়াজ ট্রলারে ধরা পড়েছে মাছগুলো।

বুধবার সকালে মাছভর্তি ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন দেখতে ভিড় করেন। প্রতি মণ মাছ ২০ হাজার টাকা দামে ৩ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী হামিদ হোসেন ও ছাব্বির আহমদ।

এফবি রিয়াজের মালিক মো. আইয়ুব বলেন, গেল মঙ্গলবার মোহাম্মদ সৈয়দ মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে প্রতিদিনের ন্যায় মাছ শিকারের জন্য জাল ফেলে।

পরের দিন রাতে জাল টেনে তুলতে গিয়ে দেখা যায় লাল কোরাল মাছগুলো। এ মাছগুলো ১৫ মণ হয়েছে। সেগুলো ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানায়, এক জেলের জালে লাখ টাকার লাল কোরাল মাছ ধরা পড়ার খবর পেয়েছি। সেগুলো এক ব্যবসায়ী কিনেও নিয়েছে শুনেছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু,

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা...

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...