এপ্রিল ২১, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

ইয়াবা নিয়ে স্বামীসহ নারী মেম্বার গ্রেপ্তার

গ্রেপ্তার , নারী, ইউপি সদস্য, জয়পুরহাট,
গ্রেপ্তার ।ছবি : সংগৃহীত

ঢাকা (১৭ অক্টোবর) : জয়পুরহাটে ইয়াবাসহ তানজিলা বেগম (৩৬) ও তার স্বামী আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার ভোরে কালাই উপজেলার একডালা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তানজিলা বেগম আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য। স্বামী-স্ত্রী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, দীর্ঘদিন ধরে আহম্মেদাবাদ ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য ক্ষমতার দাপট দেখিয়ে স্বামী আনোয়ার হোসেনকে দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে একডালা এলাকায় অভিযান চালিয়ে ৫০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, তানজিলা বেগমের বিরুদ্ধে দুটি ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি মাদক ও একটি জুয়ার মামলা বিচারাধীন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু,

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা...

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি’—প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি—প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে কিছু রাজনৈতিক দল...