দেশের দুটি জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



