এপ্রিল ২২, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ

করোনায় আরও ৩ জনের মৃত্যু

মৃত্যু, আক্রান্ত, বিজ্ঞপ্তি, মারা, অধিদপ্তরে, স্বাস্থ্য
করোনায় মৃত্যু। (ছবি সংগৃহীত)

ঢাকা (২ নভেম্বর)  আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৮৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ লাখ ২৩ হাজার ৮৮৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ২২ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ১৫৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৭৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

পেট্রল ডিজেল অকটেন কেরোসিন

জ্বালানি তেলের সরবরাহ আজ থেকে বাড়ল

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সোমবার...