এপ্রিল ২২, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৫২ ভর্তি

ডেঙ্গু আক্রান্ত, রোগী ভর্তি , স্বাস্থ্য অধিদপ্তর, পর্যন্ত হাসপাতালে,
ডেঙ্গু রোগী। ছবি : সংগৃহীত

ঢাকা (৩০ অক্টোবর ) : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১০৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ৪৪ জন রোগী।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৭৯০ জন ডেঙ্গু রোগী। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ৭৯০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৩৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ১৫১ জন ভর্তি রয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্য ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হন ৪৪ জন।

সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে শনিবার (৩০ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ২৩ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে ২২ হাজার ৬২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। অতিরিক্ত ক্যালোরি...

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...