এপ্রিল ১৬, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

২৪ ঘণ্টায় ১৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ভর্তি, রোগী, ডেঙ্গু, হাসপাতাল, স্বাক্ষরিত
ডেঙ্গু রোগী। ছবি : সংগৃহীত

ঢাকা ( ২৪ অক্টোবর ) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৪ জন ভর্তি হন। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৮৬ জন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৮৩৮ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে মোট ভর্তি থাকা ৮৩৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে রয়েছেন ৬৬৯ জন। আর ১৬৯ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৮৯ জন রোগীর মধ্য ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৭ জন ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ৯৮ জন ভর্তি হন। এছাড়া ৩৪ জন ভর্তি হন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

এদিকে ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ হাজার ৩১৯ জন। তাদের মধ্যে ২১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে’তে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে দুই হাজার ২৮৬, আগস্টে সাত হাজার ৬৯৮, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন এবং ২৩ অক্টোবর পর্যন্ত চার হাজার ১২২ জন রোগী ভর্তি হন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেল: শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার নিয়মিত খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। অতিরিক্ত ক্যালোরি...

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে...

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার, বাংলাদেশের আগস্ট ২০২৫-এর সফল আয়োজনসমূহ

ঢাকা (৩১ আগস্ট):বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার বাংলাদেশের মাসব্যাপী সম্মেলনের অনুষ্ঠানটি শুরু হয়েছিল ৬ আগস্ট।জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে...