এপ্রিল ১৬, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ

টেকনাফে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

রোহিঙ্গা, যুবক, আটক, এপিবিএন, চায়ের দোকান, ক্যাম্প, শুকুর,
আটক । ছবি : সংগৃহীত

ঢাকা (১৯ অক্টোবর) : কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন সদস্যরা।

মঙ্গলবার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চানমিয়া মাঠ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার আবুল হাসেমের ছেলে মো. জাবের (২৪), নূর হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ (৫২), নূর আলমের ছেলে মো. জমির (২৭), মৃত আবুল বশর প্রকাশ বাশারের ছেলে শফিকুল ইসলাম (৩২), মৃত আব্দুর শুকুরের ছেলে মৌলভী হামিদ হোসেন (৪১) ও মৃত নজির আহম্মদের ছেলে মো. হোসেন প্রকাশ ইদ্রিস (৪৩)।

ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এবিপিএন সদস্যরা। এসময় একটি রামদা, একটি কিরিচ, তিনটি ধামা, একটি নান চাকু ও একটি রডসহ তাদের আটক করা হয়।

কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক বলেন, আটকরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বনানীতে অগ্নিকাণ্ড: তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠালেন প্রধানমন্ত্রী

বনানীতে অগ্নিকাণ্ড: তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানীর বনানী কাঁচাবাজার সংলগ্ন একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তাৎক্ষণিক একজন চিকিৎসক ও একটি...

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি তালিকায় তারেক রহমান

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল অব ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার...

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...