এপ্রিল ১৬, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ

সয়াবিন তেল প্রতি লিটারে বাড়লো ৭ টাকা

সয়াবিন তেল, খোলা তেল, ম্যানুফ্যাকচারার্স, মন্ত্রণালয়, ট্যারিফ, ঊর্ধ্বমুখী
সয়াবিন তেল। ছবি : সংগৃহীত

ঢাকা (১৯ অক্টোবর) : আবারো দেশের বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আজ মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সচিব মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম ওয়েলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২০ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল হয়েছে ১৬০ টাকা, যা আগে ছিলো ১৫৩ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম হয়েছে ১৩৬ টাকা, যা আগে ছিলো ১২৯ টাকা।

নতুন দামে প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে দাম ১৩৪ টাকা, পরিবেশক মূল্য ১৩৫ টাকা এবং খুচরা পর্যায়ে ১৩৬ টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল মিলগেটে ১৫০ টাকা, পরিবেশক মূল্য ১৫৪ টাকা ও খুচরা পর্যায়ে ১৬০ টাকায় বিক্রি হবে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ৭২০ টাকা, পরিবেশক মূল্য ৭৪০ টাকা ও খুচরা পর্যায়ে ৭৬০ টাকা। আর পাম তেল প্রতি লিটার মিলগেটে ১১৬ টাকা, পরিবেশক মূল্য ১১৭ ও খুচরা পর্যায়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ দাম পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতকৃত তেলের ওপর কার্যকর হবে না।

এর আগে গত রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত নিত্যপণ্যের মজুত পরিস্থিতি, আমদানি ও দাম নির্ধারণ নিয়ে বৈঠকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়।

ওই বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুজ্জামান বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম আমরা ১৫৩ টাকা নির্ধারণ করেছিলাম। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাচ্ছিল, তাই তারা ৮/১০ দিনের মধ্যে মূল্যবৃদ্ধির আবেদন করেছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজগুলোকে লক্ষ্য করে অবরোধ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর...

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে...

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর...