ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ণ

সাগর উত্তাল, হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

,নৌ যোগাযোগ , হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-ভোলা, বৈরী আবহাওয়া,
সাগর উত্তাল। ছবি : সংগৃহীত

ঢাকা (১৮ অক্টোবর) : বৈরী আবহাওয়ায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় নৌ চলাচল বন্ধ রাখা হয়।

আজ সোমবার দুপুর ১টা থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-ভোলা স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, মানুষের জানমাল রক্ষায় সোমবার দুপুর থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বাতাসের চাপের তারতম্য রয়েছে। তাই সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

নেপাল–বাংলাদেশ যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি বাঙলা কলেজে অনুষ্ঠিত

নেপাল–বাংলাদেশ যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি বাঙলা কলেজে অনুষ্ঠিত

ঢাকা (০১ জানুয়ারি):নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেপালের পরিবেশকর্মী কিরান কিশোর সাপকথার...

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তির সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।...

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা(১৯ এপ্রিল): বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক ও সংবাদ পরিক্রমার উপদেষ্টা সম্পাদক আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের...

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর সদস্য ভুলুর পিতাকে পিটিয়ে হত্যা করায় ক্লাবের পক্ষ থেকে শোকবার্তা-

ঢাকা (১৫ এপ্রিল): মোহামেডান স্পোর্টিং ক্লাব তোরাবগনজ এর আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রহমন ভুলুর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ভুলু...