এপ্রিল ১৬, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ

কলেজ মাঠে অবৈধ গরুর হাট গরু

গরু, ডিগ্রি কলেজ, নাফিজা, কমিটি, প্রিন্সিপাল
গরুর হাট। ছবি : সংগৃহীত

ঢাকা (১ অক্টোবর) : লালমাই উপজেলা ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠের একাংশ দখল করে অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে।

আজ শুক্রবার এ বিষয়ে কলেজ কমিটির সভাপতি নাফিজা কামাল ও প্রিন্সিপাল ফারুক হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত আবেদনপত্র লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয় নিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী মহলে অসন্তোষ বিরাজ করছে। গরুর হাটের দিন কলেজে উপস্থিতি কমে যাচ্ছে। লেখাপড়া ও ক্লাসের পরিবেশে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করে।

অভিযোগকারিরা বলছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রায় ১৩ বছর ধরে সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার স্কুল মাঠে গরুর হাট বসিয়ে আসছে। বুচ্চি বাজার কমিটি হাট বসিয়ে আর্থিক সুবিধা ভোগ করে আসছে।

বাজার পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান একরাম হোসেনকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

কলেজ গভর্নিং বডির সদস্য সমাজসেবক রুহুল আমিন বলেন, কলেজ মাঠে গরুর হাট বসানো ঠিক হচ্ছে না। অচিরেই এ বিষয় সুরাহা করার আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বলেন, সমস্যাটি দীর্ঘ দিনের আমি স্থানীয় প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিগণ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। তাই জাতীয় ঐক্য বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিভাজন...

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ বাড়ার মধ্যেই বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে...