এপ্রিল ২৪, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

টিসিবির পণ্য বিক্রির সময় বাড়লো

টিসিবি, পেঁয়াজ , ভ্রাম্যমাণ, ভোজ্যতেল, তেল, চিনি , ডালে
টিসিবি।ছবি : সংগৃহীত

ঢাকা (২৬ সেপ্টেম্বর) : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই দুদিন সময় বাড়িয়ে সেটি বৃহস্পতিবার পর্যন্ত করা হয়েছে।

আজ রবিবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ দফায় পণ্য বিক্রি কার্যক্রমের সময় দুদিন বাড়ানো হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত থাকায় সময় বাড়ছে। আগামী মাসের প্রথম সপ্তাহের শেষে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান তিনি।

এসময় নিত্যপণ্যের বাজারে তেল-চিনি-ডালের দাম বেশি। এসব পণ্য সাশ্রয়ী দামে টিসিবির ট্রাকসেলে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মিলছে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ, যা বাজারের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা কম। এসব কারণে সীমিত আয়ের মানুষের টিসিবি পণ্যে আগ্রহ আরও বেড়েছে।

আগে টিসিবির ট্রাকে শুধু তেল, চিনি ও ডাল বিক্রি হতো। গত রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজ বিক্রিও শুরু হয়েছে। এক্ষেত্রে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। ১০০ টাকা কেজি দরে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল ও ৫৫ টাকা কেজিতে চিনি ও ডাল কিনতে পারছেন।

দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি চলছে।

ডিলাররা জানায়, আগে ট্রাকপ্রতি ১ হাজার লিটার থেকে ১ হাজার ২০০ লিটার তেল বরাদ্দ দেওয়া হলেও এ দফায় দেওয়া হচ্ছে ৭০০ লিটার। একইভাবে চিনি ও ডালের বরাদ্দ ২০০ কেজি করে কমিয়ে করা হয়েছে যথাক্রমে ৫০০ ও ৪০০ কেজি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print