এপ্রিল ২২, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

বাংলাদেশের কোকা-কোলা নতুন এমডি তা জি তুং

বাংলাদেশের কোকা- ,কোলা ,নতুন , এমডি , তা জি তুং
বাংলাদেশের কোকা-কোলা নতুন এমডি তা জি তুং। ছবি : সংগৃহীত

ঢাকা (২২ সে‌প্টেম্বর) : বাংলাদেশে বহুজা‌তিক কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) হিসেবে যোগ দিয়েছেন তা জি তুং।

আজ বুধবার আগে তি‌নি কোকা-কোলা বেভারেজেস ভিয়েতনাম লিমিটেডের মার্কেট অপারেশনস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। ১৫ বছর ধরে তিনি কোকা-কোলায় কাজ করছেন বলে কোম্পা‌নির পক্ষ থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

২০০৬ সালে আঞ্চলিক ট্রেড মার্কেটিং ম্যানেজার (উত্তর ভিয়েতনাম) হিসেবে কোম্পানিটিতে যোগদান করেন তুং। পরে তিনি একাধিক অপারেশনস ও কমার্শিয়াল পদে দায়িত্ব পালন করেন। কোকা-কোলায় যোগদান করার আগে তুং প্রক্টর অ্যান্ড গ্যাম্বল-এ কর্মরত ছিলেন।

কোকা-কোলা বাংলাদেশ প্রস‌ঙ্গে তা জি তুং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জিডিপির অসাধারণ প্রবৃদ্ধির মাধ্যমে পৃথিবীকে চমকে দিয়েছে বাংলাদেশ। এ বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে, কোকা-কোলা কোম্পানি বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ একটি বাজারে টেকসই ব্যবসা গড়ে তোলার ওপর জোর দিতে চায়।

এছাড়া আমাদের পানীয় প্রস্তুতকারী অংশীদার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

চট্টগ্রামে জ্বালানি সরবরাহ বাড়লেও পাম্পে ভোগান্তি কমেনি, দীর্ঘ লাইনে চালকেরা

সরকারি নির্দেশনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও চট্টগ্রাম নগরীর ফিলিং স্টেশনগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বরং বেশিরভাগ পাম্পেই আগের...

পেট্রল ডিজেল অকটেন কেরোসিন

জ্বালানি তেলের সরবরাহ আজ থেকে বাড়ল

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, সোমবার...