এপ্রিল ২২, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ

ফের রিমান্ডে ইভ্যালির রাসেল, স্ত্রী কারাগারে

ফের রিমান্ডে , ইভ্যালির , রাসেল, স্ত্রী কারাগারে
ফের রিমান্ডে ইভ্যালির রাসেল, স্ত্রী কারাগারে ।ছবি : সংগৃহীত

ঢাকা (২১ সেপ্টেম্বর) : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার  ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

গুলশান থানার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে দুপুর ১টা ২৫ মিনিটে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। রাসেল ও শামীমা দম্পতিকে ধানমন্ডি থানায় একজন গ্রাহকের করা প্রতারণার মামলায় ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print