এপ্রিল ১৫, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

যুদ্ধবিরতি শেষের আগেই ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

১৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও সরাসরি সংলাপে বসতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে প্রাথমিক আলাপ-আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকেই বিবেচনায় রাখা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এএফপি জানিয়েছে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও উভয় পক্ষ কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখতে আগ্রহী।

এ বিষয়ে পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ করেছে এএফপি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিয়মিতভাবে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কূটনৈতিক উপায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মতপার্থক্য দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দুই দেশের মধ্যে বিরোধের মূল বিষয় ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প। এ নিয়ে গত দুই দশক ধরে উত্তেজনা চলছে। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিনব্যাপী সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চালায়। সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি দীর্ঘ ৩৭ বছর দেশটির নেতৃত্বে ছিলেন। পাশাপাশি ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হন।

পরবর্তীতে উত্তেজনা প্রশমনে যুদ্ধের ৩৯তম দিন, ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টা ধরে আলোচনা হলেও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

বর্তমানে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে সংলাপ শুরু করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সূত্র: এএফপি, গালফ নিউজ

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রমের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চীনা ট্যাংকারের যাত্রা

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজগুলোকে লক্ষ্য করে অবরোধ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে, যা সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর...

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান: শি জিনপিং

মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে...

চমক রেখে নারী ওয়ানডে দল ঘোষণা

চমক রেখে নারী ওয়ানডে দল ঘোষণা

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে...