এপ্রিল ১৬, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

মিস ইউনিভার্স হলেন হারনাজ, ভারতীয়দের উচ্ছ্বাস

মিস ইউনিভার্স
মিস ইউনিভার্স মঞ্চ। ছবি : সংগৃহীত

ঢাকা (১৩ ডিসেম্বর): সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতল ভারতের মেয়ে হারনাজ সান্ধু।

এর মধ্য দিয়ে ২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো ভারতের। ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করলো চণ্ডীগড়ের মেয়ে হারনাজ।

এদিন মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে সেই সোনালি মুহূর্ত যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।

মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে যেনো আরও বাড়িয়ে দিয়েছে।

এই বিরল কীর্তিতে আবেগঘন হারনাজ। তার এই জয়ে গর্বিত গোটা ভারত। সুন্দরী প্রতিযোগিতায় ভারতকে এই সাফল্য এনে দেওয়ার পর মাতৃভাষাতেই প্রথম প্রতিক্রিয়া জানান হারনাজ, তিনি বলেন- ‘চক দে ফট্টে ইন্ডিয়া…’।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন মিস ইন্ডিয়া, সুস্মিতা সেন। ছয় বছর পর লারা দত্ত এই ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। তারপর গত ২০ বছর ধরে ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতায় ভারতের ঝুলি খালি থেকেছে কিন্তু সেই অপেক্ষায় এদিন দাঁড়ি টানলেন হারনাজ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি কণ্ঠশিল্পী  আশা ভোঁসল আর নেই। রোববার (১২ এপ্রিল) Breach Candy Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি...

প্রথম স্ত্রীর বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা জানালেন আমির খান

প্রথম স্ত্রীর বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা জানালেন আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক Aamir Khan সম্প্রতি নিজের জীবনের ব্যক্তিগত এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে...

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে সাফল্যের আশা

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে বাজিমাতের আশা

ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে...

স্বামীর মৃত্যুতে শোকাহত, তবু শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার

স্বামীর মৃত্যুতে শোকাহত, তবু শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

স্বামী হারানোর গভীর শোক বুকে নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (১০ এপ্রিল) তিনি শমীক রায় চৌধুরী পরিচালিত...