এপ্রিল ১৬, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ

প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের ঋণ সুবিধার মেয়াদ বাড়ল

প্রি-শিপমেন্ট, ব্যাংক, ঋণ , গ্রহণ, অর্থনীতি, গতিশীলতা
প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের ঋণ সুবিধার মেয়াদ বাড়ল। ছবি : সংগৃহীত

ঢাকা (১ অক্টোবর) : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ সুবিধার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়। গ্রাহকরা এ স্কিমের আওতায় তিন বছরের মধ্যে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে। আগে এ সুবিধা এক বছরের জন্য ছিল।

নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের ঋণ সুবিধার মেয়াদ এক বছর অতিক্রম হওয়ায় অনেক গ্রাহক তহবিলের আওতায় ঋণ সুবিধা পাচ্ছেন না। এতে প্রতিষ্ঠানগুলোর রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে গতিশীলতা আনতে নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

একজন গ্রাহক ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে একাধিকবার এই ঋণের সুবিধা গ্রহণ করতে পারবে। গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন, জাহাজীকরণের তারিখের পর সর্বোচ্চ ১৮০ দিনের (ছয় মাস)-মধ্যে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে, যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।

এর আগে গত বছরের ১৩ এপ্রিল একই বিভাগ থেকে সার্কুলার জারি করে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়। তিন বছর মেয়াদী এ স্কিমের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ঋণের সুদহার হবে ৬ শতাংশ। যেকোনো খাতের রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য এই তহবিল উন্মুক্ত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমবে এবং মূল্যস্ফীতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত থাকার পরও ইরানের একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছে...

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রশাসন...

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...