এপ্রিল ১৬, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

স্বর্ণ, বাজার, অর্থনীতি, করোনাকালীন, সমীকরণ, ক্যারেট,
স্বর্ণ। ছবি : সংগৃহীত

ঢাকা (১ অক্টোবর) দেশের বাজারে কমল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে কয়েক দফায় স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি ১ হাজার ৫১৬ টাকা কমেছে। শুক্রবার (১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে , করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক স্বর্ণ বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক ১ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৫১৬ টাকা কমানো হলো।

নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৮ হাজার ৮১৮ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬০ হাজার ৭০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।

এ দিকে, স্বর্ণের দাম কমলেও আগের নির্ধারিত দামই বহাল থাকছে রূপার ক্ষেত্রে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমবে এবং মূল্যস্ফীতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত থাকার পরও ইরানের একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছে...

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রশাসন...

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...