এপ্রিল ১৬, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

রপ্তানিতে নগদ সহায়তায় যুক্ত হলো চার খাত

রপ্তানিতে নগদ ,সহায়তায় , যুক্ত , হলো , চার , খাত
রপ্তানিতে নগদ সহায়তায় যুক্ত হলো চার খাত । ছবি : সংগৃহীত

ঢাকা (২০ সেপ্টেম্বর) : রপ্তানিতে নগদ সহায়তায় যুক্ত হলো চার খাত। এই খাতের মধ্যে রয়েছে- দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। চলতি অর্থবছর চারটি নতুন খাতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান করা হবে।

আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় যা বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলের (বেজা, বেপজা ও হাইটেক পার্ক) বিদ্যমান সহায়তার আওতা বাড়ানো হয়েছে। বিদ্যমান সুবিধা ছাড়াও বিশেষায়িত অঞ্চলের ‘এ’ ও ‘বি’ টাইপ প্রতিষ্ঠানের প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির বিপরীতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা প্রযোজ্য করা হয়েছে। বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা সহায়তা পাবে।

চলতি অর্থবছরে ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য ৪ শতাংশ হারে নগদ সহায়তা প্রযোজ্য করা হয়েছে। ফ্লোট গ্লাস শিট, ওপাল গ্লাসওয়্যার, কাস্ট আয়রন ও অ্যালুমিনিয়াম ইঞ্জিনিয়ারিং পণ্য হাল্কা প্রকৌশল পণ্য খাতের আওতায় রপ্তানি ভর্তুকির জন্য বিবেচিত হবে মর্মে সার্কুলারে জানানো হয়েছে।

পাশাপাশি উচ্চ প্রযুক্তিসম্পন্ন পণ্য (কম্প্রেসার) এবং এইচসিএফসিমুক্ত রেফ্রিজারেটর ইলেক্ট্রনিক পণ্য হিসেবে কনজিউমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স খাতের আওতায় রপ্তানি ভর্তুকি প্রাপ্য হবে। সার্কুলারে আরও বলা হয়েছে যে, প্রযোজ্য সব খাতে নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকি/প্রণোদনা সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে ন্যূনতম ৩০ শতাংশ দেশীয় মূল্য সংযোজন থাকতে হবে।

প্রজ্ঞাপন মতে, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বস্ত্রখাতের পাঁচটি উপ-খাতসহ ৩৮টি পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত অর্থবছরের মতো এবারও ১ শতাংশ থেকে ২০ শতাংশ হারে নগদ সহায়তা প্রযোজ্য থাকছে। চলতি অর্থবছরে ৪টি নতুন খাতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান করা হবে। এসব খাতের মধ্যে রয়েছে দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট।

 

নগদ সহায়তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের মতো চলতি অর্থবছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমবে এবং মূল্যস্ফীতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার, পারস্য উপসাগরে প্রবেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত থাকার পরও ইরানের একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছে...

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রশাসন...

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...