এপ্রিল ১৬, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

ঘরের মেঝেতে মিললো ৫ লাখ ইয়াবা

আটক, র‌্যাব, মামলা
গ্রেপ্তার। প্রতীকী : ছবি

ঢাকা (১ অক্টোবর) : বান্দরবানের আলীকদমে ঘরের মেঝে খুঁড়েতে পাঁচ লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার উত্তর পালং পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- তাদের কাজের ছেলে শফিউল্লাহ (২২)ও ওই এলাকার কবির হাজীর ছোট ছেলে মনির হোসেন(২৪) ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় কবির হাজির ঘরের মেঝে খুঁড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, অভিযানের পর র‌্যাব সদস্যরা জব্দকৃত ইয়াবা ও আটকদের থানায় নিয়ে আসেন।

পরে তাদের থানায় হস্তান্তর না করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমবে এবং মূল্যস্ফীতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন তারেক রহমান।...

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রশাসন...