এপ্রিল ১৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

কুমিল্লায় ছিনতাইকারী চক্রের সদস্য আটক

আটক, ছিনতাইকারী, সদস্য, জব্দ , ছিনতাইকারী, কারাগার
ছিনতাইকারী চক্রের সদস্য আটক। ছবি : সংগৃহীত

ঢাকা (২৯ সেপ্টেম্বর) কুমিল্লায় ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা তাওহিদুল ইসলাম (৪০) নামে ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করেছে কুমিল্লা পুলিশের একটি দল।

আজ বুধবার ভোরে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি গাড়িও জব্দ করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম. তানভীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৮ আগস্ট বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় জাকির হোসেনের তেলের দোকানের সামনে থেকে ১৬ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্র।

এর আগে গত ১৬ আগস্ট একই মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারের হাকিম পেট্রোল পাম্পের সামনে থেকে ১৬ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর ছিনতাই চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বিকেলে তাওহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

জিডিপি প্রবৃদ্ধি আরও কমবে, বাড়বে মূল্যস্ফীতিও—আইএমএফের পূর্বাভাস

ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমবে এবং মূল্যস্ফীতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন তারেক রহমান।...

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

জ্বালানি সংকটের মাঝেই বিপিসিতে বড় রদবদল

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রশাসন...