এপ্রিল ১৫, ২০২৬ ১:১১ অপরাহ্ণ

সরকারকে জনগণের বকেয়া পরিশোধের আহ্বান নাহিদ ইসলামের

সরকারকে জনগণের বকেয়া পরিশোধের আহ্বান নাহিদ ইসলামের
সরকারকে জনগণের বকেয়া পরিশোধের আহ্বান নাহিদ ইসলামের

সরকারের কাছে জনগণের সব বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

মঙ্গলবার (পহেলা বৈশাখ) বিকেলে রাজধানীতে এনসিপির বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই সরকার নতুনভাবে হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে তিনি সরকারের প্রতি জনগণের সব বকেয়া বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটকে উপেক্ষা করার চেষ্টা করছে। গণভোটের ফলাফলের ভিত্তিতে দ্রুত সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এসব অধ্যাদেশ পুনরায় বিল আকারে এনে আইনে পরিণত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অতীতে পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। তবে এখন সেগুলোকে নাগরিক উৎসব হিসেবে উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সংস্কার ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে বিস্তৃত। বাংলাদেশকে তাই বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে যেতে হবে।

এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলামোটর থেকে এনসিপির একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। মিছিলটি শাহবাগ ঘুরে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়। পরে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর...

জমজমাট আয়োজনে বাংলা নববর্ষ বরণ

জমজমাট আয়োজনে বাংলা নববর্ষ বরণ

আজ পহেলা বৈশাখ—বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনা বটমূলে প্রতিধ্বনিত হয়েছে ‘এসো হে বৈশাখ, এসো এসো’। কবিগুরু...

‘জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না’: ডা. শফিকুর রহমান

‘জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না’: ডা. শফিকুর রহমান

জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিলে বর্তমান সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির...