মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান ও সহযোগিতার আহ্বান শি জিনপিংয়ের
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবার বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে শি জিনপিং বলেন, অঞ্চলটির সব দেশের নাগরিক, রাষ্ট্রীয় স্থাপনা ও সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীনের এই বার্তাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কূটনৈতিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে।



