এপ্রিল ১৫, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ

‘জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না’: ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান।

জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিলে বর্তমান সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদের বর্তমান অবস্থাকে ‘জুলাই প্রোডাক্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, “জুলাই আছে বলেই সরকার, বিরোধী দল ও সংসদের অস্তিত্ব রয়েছে। জুলাই না থাকলে কিছুই থাকবে না।” তিনি দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এবং প্রয়োজনে আবারও জীবন দিতে প্রস্তুত আছেন তারা।

জামায়াতের আমির বলেন, দেশে আন্দোলন শুরু হয়েছে এবং এই সেমিনার সেই আন্দোলনেরই অংশ। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তা চলবে বলেও জানান তিনি। আগামী দিনের আন্দোলনে নিজেকে সামনের সারিতে রাখার অঙ্গীকারও করেন।

রাজনৈতিক অস্থিরতার পেছনে অদৃশ্য শক্তির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পার্লামেন্টে অনেক সিদ্ধান্তের পেছনে কারা ‘দড়ি টানে’, তা জাতি বুঝতে পারে। পাশাপাশি সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে তিনি গণভোট প্রসঙ্গে ভিন্নমুখী অবস্থানের কথাও তুলে ধরেন।

সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের অবস্থান ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান বলেন, তারা সংসদে কোনো সুবিধা নেওয়ার জন্য যাননি; প্রয়োজনীয় ছাড়া অন্য কোনো সুবিধা নেবেন না এবং অবৈধ কিছুতে জড়াবেন না।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল ছাত্র বা রাজনীতিবিদদের নয়, এতে শ্রমিকসহ সাধারণ মানুষের বড় অংশ অংশ নিয়েছে। এই আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং পরিবর্তনের প্রত্যাশা থেকেই গড়ে উঠেছে।

ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পর ইসলামী ব্যাংকেও অস্থিরতা তৈরি হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ব্যাংকগুলোকে দলীয়করণ না করার আহ্বান জানান তিনি এবং জনগণকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

দেশে সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও আমূল পরিবর্তন দরকার। কোনো ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমির আল্লামা মামুনুল হক–এর সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, মানারাত ইউনিভার্সিটির ভিসি আব্দুর রবসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনির।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিকল্প শ্রমবাজার...

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর...

জমজমাট আয়োজনে বাংলা নববর্ষ বরণ

জমজমাট আয়োজনে বাংলা নববর্ষ বরণ

আজ পহেলা বৈশাখ—বাংলা নববর্ষের প্রথম দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনা বটমূলে প্রতিধ্বনিত হয়েছে ‘এসো হে বৈশাখ, এসো এসো’। কবিগুরু...