বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে প্রধান করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
আজ বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনএসসির ক্রীড়া পরিচালক Aminul Ehsan। এ সময় তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তামিম ইকবালের নেতৃত্বাধীন এই এডহক কমিটির মেয়াদ হবে তিন মাস। এছাড়া আমিনুল ইসলাম -এর সভাপতিত্বে থাকা আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।



