এপ্রিল ১১, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ

নতুন ইতিহাস বাবর আজমের

পিএসএলে ঝলমলে ইনিংস

বাবর আজমের নতুন ইতিহাস
নতুন ইতিহাস বাবর আজমের

ক্যারিয়ারের কঠিন সময় পার করছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থতার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকেও বাদ পড়েন এই ব্যাটার।

তবে সব সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে। চলমান পিএসএলে করাচির বিপক্ষে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ইনিংস খেলেন বাবর। ৫১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮৭ রান করেন তিনি।

এই ইনিংসের মাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করেন বাবর আজম। ম্যাচ শুরুর আগে তার প্রয়োজন ছিল মাত্র ১৩ রান, যা তিনি একটি ছক্কার মাধ্যমে পূরণ করেন এবং টি–টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন।

এর ফলে মাত্র ৩৩৮ ইনিংসে এই কীর্তি গড়ে ইতিহাসে জায়গা করে নেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি Chris Gayle-এর দখলে, যিনি ৩৪৩ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন।

টি–টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার বা তার বেশি রানের ক্লাবে আরও আছেন বিরাট কোহলি, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটি

বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে প্রধান...

৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড ভাঙার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড ভাঙার গুঞ্জন, এনএসসির জরুরি বৈঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবরের নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে জাতীয়...

ম্যারাডোনা এখন খেললে মৌসুমে হাজার গোল করতেন —দাবি দিনো বাজ্জোর

ম্যারাডোনা এখন খেললে মৌসুমে হাজার গোল করতেন —দাবি দিনো বাজ্জোর

ফুটবল সময়ের সঙ্গে বদলেছে, আর এই পরিবর্তনের বড় অংশ জুড়েই রয়েছে খেলোয়াড়দের সুরক্ষা। আধুনিক ফুটবলে ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা...