হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ–এ উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব শেষ পর্যন্ত পাস হয়নি। যদিও প্রস্তাবটির পক্ষে ১১টি দেশ ভোট দেয়, তবে স্থায়ী সদস্য চীন ও রাশিয়া ভেটো প্রয়োগ করায় তা ব্যর্থ হয়। এছাড়া আরও দুইটি দেশ ভোটদানে বিরত থাকে।
উত্তেজনা কমাতে এই প্রস্তাবটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু স্থায়ী সদস্যদের ভেটোর কারণে তা কার্যকর না হওয়ায় কূটনৈতিক সমাধানের পথ আরও জটিল হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে ঐকমত্যে পৌঁছানো জরুরি ছিল। তবে বড় শক্তিগুলোর ভিন্ন অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা



