উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী।
পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে বিপদের সংকেত পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় নৌবাহিনী। পরে সে উত্তর আরব সাগরে খান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়।
তবে জাহাজটি কেন সাহায্য চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।



