এপ্রিল ১১, ২০২৬ ১:০১ পূর্বাহ্ণ

সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ (কাউয়ার টুক) সীমান্তে ভারতীয় নাগরিক খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কালাইরাগ (কারবালার টুক) গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় তিন বাংলাদেশি প্রবেশ করেন। এ সময় খাসিয়ারা তাদের সুপারি বাগানে অনুপ্রবেশকারী সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে গুলি চালায়। এতে সালেহ আহমেদ জয়ধর ঘটনাস্থলেই নিহত হন।

পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) এবং কারবালার টুক গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

বিজিবি আরও জানায়, নিহতসহ ওই তিনজন পূর্বে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ১ এপ্রিল একই উপজেলার উৎমা সীমান্ত এলাকায় ভারতের ভেতরে প্রবেশের পর সাদ্দাম হোসেন নামে আরেক বাংলাদেশি নিখোঁজ হন। পরিবারের দাবি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে; তবে এখনো তার কোনো খোঁজ মেলেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ভারতে গিয়ে এক বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ দেশে আনা হয়েছে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর...

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। শুক্রবার শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের ওপর...

পুনরায় হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান

পুনরায় হামলার সুযোগ থাকে—এমন যুদ্ধবিরতি চায় না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন,...

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে সাফল্যের আশা

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে বাজিমাতের আশা

ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে...