এপ্রিল ১১, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ণ

পুনরায় হামলার সুযোগ থাকে—এমন যুদ্ধবিরতি চায় না ইরান

পুনরায় হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান
পুনরায় হামলার সুযোগ থাকে—এমন যুদ্ধবিরতি নয়: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন, এমন কোনো যুদ্ধবিরতি তারা মেনে নেবে না, যা প্রতিপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে হামলার সুযোগ করে দেয়। খবর Al Jazeera

তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনায় সম্মতি হয়েছে।

রাভানচি বলেন, ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, তবে এমন সংলাপ নয় যা বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং ভবিষ্যতে সামরিক আগ্রাসনের পথ তৈরি করে।

তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো যুদ্ধবিরতি চাই না, যা আগ্রাসী পক্ষকে পুনরায় অস্ত্রসজ্জিত হয়ে আবার হামলার সুযোগ দেয়। আমাদের মিত্রদের স্পষ্টভাবে জানানো হয়েছে, যথাযথ নিশ্চয়তা ছাড়া এমন পরিস্থিতি আর গ্রহণযোগ্য হবে না।’

এদিকে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ও উদ্বেগ—দুটোই বাড়ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর...

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। শুক্রবার শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের ওপর...

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে সাফল্যের আশা

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে বাজিমাতের আশা

ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে...

আমদানি বাড়া ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি

আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি কমে যাওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬...