এপ্রিল ৮, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের ১৪ দিন আগেই টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং টিকা নিয়ে কোনো সংকট নেই।

তিনি জানান, ২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং অতিরিক্ত মজুতও রয়েছে। এর মধ্যে ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে বিতরণের জন্য ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা পাঠানো হয়েছে। প্রতিটি ভায়ালে ১০ ডোজ টিকা প্রয়োগ করা সম্ভব।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচির জন্য পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং কোল্ড চেইনও ঠিকভাবে রক্ষা করা হচ্ছে।

সংক্রমণ পরিস্থিতি জটিল হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনার অবহেলাকে দায়ী করে তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য খাতে কর্মরত যেসব কর্মচারী গত ৯ মাস ধরে বেতন পাচ্ছিলেন না, তাদের বেতন পরিশোধও ধাপে ধাপে শুরু হয়েছে বলে জানান তিনি।

হাম নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের হাতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি...

হরমুজ পারের অনুমতি পেল ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ পারের অনুমতি পেল ‘বাংলার জয়যাত্রা’

পারস্য উপসাগরে কয়েকদিন অনিশ্চয়তায় থাকার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়েছে। বুধবার ভোরে...

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৫)-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার রাত থেকে টানা তিন দিন দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি...

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। বুধবার (৮ এপ্রিল)...