এপ্রিল ৯, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ

তিনদিন ব্যাপী রাজিয়া সুলতান যাত্রাপালার উদ্বোধন

ঢাকা (২৯ ফেব্রুয়ারি): তেজগাঁও কলেজ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তিনদিন ব্যাপি যাত্রাপালা অনুষ্ঠান গতকাল ২৮ ফেব্রুয়ারি তেজগাঁও কলেজের প্রিন্সিপাল আব্দুর রশীদ অডিটোরিয়ামে “রাজিয়া সুলতান” ঐতিহাসিক যাত্রাপালার উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে যাত্রাপালাটি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এই সময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

উক্ত মঞ্চায়নে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ,নাট্যজন লিয়াকত আলী লাকী,অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি,অধ্যাপক রহমত আলী প্রমুখ।এ সময় উপস্থিত বক্তারা বলেন বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে হবে , বাংলা সংস্কৃতিকে লালন করতে হবে তরুণ প্রজন্মকে।

রাজিয়া সুলতান যাত্রাপালায় প্রেক্ষাপট ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম নারী শাসক রাজিয়া সুলতান এর জীবন কাহিনী, ক্ষমতা গ্ৰহণ, সাম্রাজ্য শাসন সবশেষ পরিণতি যুদ্ধে পরাজয় ও মৃত্যুর কাহিনী। পোশাক, মঞ্চসজ্জা, আলোকসজ্জা ও অভিনয়ের মাধ্যমে ত্রয়োদশ শতকের দিল্লি সালতানাতের ঐতিহ্যের ধারাটি তুলে ধরা হয়। যাত্রাপালাটি আগামী ০১ ও ০২ মার্চ তারিখেও মঞ্চায়ন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জাঁকজমক ভাবে শেষ হলো ওয়েব ফাউন্ডেশন এর  “উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা 

জাঁকজমক ভাবে শেষ হলো ওয়েব ফাউন্ডেশন এর  “উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা 

ঢাকা (০১ সেপ্টেম্বর ): আগারগাঁও এর বাংলাদেশ পর্যটন ভবন এর "শৈলপ্রপাত " অডিটোরিয়ামে ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল "উদ্যোক্তা...

চালু হচ্ছে কমলনগর গর্ব নামে সম্মাননা পুরস্কার

চালু হচ্ছে কমলনগর গর্ব নামে সম্মাননা পুরস্কার

ঢাকা(১০জুলাই): লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় 'কমলনগরের গর্ব' নামে সম্মাননা পুরস্কার চালু করার উদ্বেগ নিয়েছে সানরাইজ ক্লাব ও কমলনগর যুব ওয়ারিয়রস...