এপ্রিল ১১, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ

আমি জ্ঞানী-সুন্দরী : কৌশানি

কৌশানি, কৌশানি মুখার্জি, সিনেমা, রঙের নকশা, লেখিকা মিন্না অ্যান্ট্রিম
কৌশানি মুখার্জি

ঢাকা (৩ অক্টোবর) :  টালিউডের এ প্রজন্মের অভিনেত্রী কৌশানি মুখার্জি। ২০১৫ সালে তিনি ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে নিজেকে পরিচিত করেছেন।

সিনেমায় কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কৌশানি। ফেসবুক ও ইনস্টাগ্রামে নিয়মিত ছবি শেয়ার করেন তিনি। এর মধ্যে বেশিরভাগ ছবিতে তাকে দেখা যায় সাহসী-খোলামেলা রূপে। এ জন্য নেটিজেনদের ব্যাপক সমালোচনা ও নিন্দার শিকার হতে হয় অভিনেত্রীকে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় নতুন দুটি ছবি আপলোড করেছেন কৌশানি। এখানেও তাকে দেখা গেছে সাহসী অবতারে। কাঁধ ছুঁয়ে তার বুকের ওপর পড়ে রয়েছে চুল। পরনে একটি গাউন। যেটার উপরের অংশে বাহারি রঙের নকশা আর নিচে কেবল কালো।

গাউনের সীমানা ছাড়িয়ে স্পষ্ট দৃশ্যমান কৌশানির বক্ষবিভাজিকা। তার চোখে মোহ জাগানিয়া চাহনি। সব মিলে ছবিতে আবেদনময়ী হয়েই ধরা দিয়েছেন তিনি। তাইতো মুহূর্তেই হাজারো রিঅ্যাকশন জমা পড়েছে তার পোস্টে। অনুসারীরাও তাকে ভালোবাসা জানিয়েছে কমেন্ট বক্সে।

এই পোস্টের ক্যাপশনে কৌশানি লিখেছেন মার্কিন লেখিকা মিন্না অ্যান্ট্রিমের একটি উক্তি। যেটার বাংলা অনেকটা এরকম-‘একজন সুন্দরী নারী চোখকে আনন্দিত করে, একজন জ্ঞানী নারী বোঝার ক্ষমতা বাড়ায়, একজন বিশুদ্ধ নারী আত্মাকে প্রশান্ত করে।’ এই উক্তির শেষে কৌশানি জুড়ে দিয়েছেন ‘আমি তিনটাই’ শব্দটি। অর্থাৎ যে তিন ধরণের নারীর কথা বলা হয়েছে, তার মধ্যে সবগুলো গুণই রয়েছে।

এদিকে কৌশানি বর্তমানে রয়েছেন বাংলাদেশের চাঁদপুরে। সেখানে তিনি অংশ নিচ্ছেন ‘পিয়া রে’ নামের একটি সিনেমার শুটিংয়ে। এতে তার নায়ক শান্ত খান। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

প্রথম স্ত্রীর বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা জানালেন আমির খান

প্রথম স্ত্রীর বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা জানালেন আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক Aamir Khan সম্প্রতি নিজের জীবনের ব্যক্তিগত এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে...

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে সাফল্যের আশা

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে বাজিমাতের আশা

ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে...

স্বামীর মৃত্যুতে শোকাহত, তবু শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার

স্বামীর মৃত্যুতে শোকাহত, তবু শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

স্বামী হারানোর গভীর শোক বুকে নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (১০ এপ্রিল) তিনি শমীক রায় চৌধুরী পরিচালিত...