এপ্রিল ১১, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

আসন্ন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্র তালিকা (আসনবিন্যাস) প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রের কোড নম্বর, আওতাধীন কলেজগুলোর তালিকা, সংশ্লিষ্ট কলেজ কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক কর্মকর্তাসহ বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় ও গোপনীয় নথিপত্র সংগ্রহ করে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ ওই দিন সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একই সঙ্গে অন্যান্য উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

এছাড়া যেসব ভেন্যু কেন্দ্র রয়েছে, তারা মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও নথিপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে। পরীক্ষা শেষে সব কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেন্দ্র তালিকা ও বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

জানা গেল গুচ্ছের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার উপস্থিতি

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ৭৫.৭৬% উপস্থিতি, অংশ নিল কত লাখ শিক্ষার্থী?

গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল)...

এসএসসি পরীক্ষার আগে টিকটকে ‘প্রশ্ন ফাঁস’ দাবি: যাচাইয়ে বেরিয়ে এলো আসল তথ্য

এসএসসি পরীক্ষার আগে টিকটকে ‘প্রশ্ন ফাঁস’ দাবি: যাচাইয়ে বেরিয়ে এলো আসল তথ্য

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। পরীক্ষা ঘনিয়ে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে টিকটকে, ‘প্রশ্ন...

শিক্ষাখাতে ট্রাব স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন মাহফুজুর রহমান

শিক্ষাখাতে ট্রাব স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন মাহফুজুর রহমান

ঢাকা( ২৩ফেব্রুয়ারি): শিক্ষাখাতে অসামান্য অবদান রাখায় গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন মো. মাহফুজুর রহমান। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রিস্টাল...

বাংলাদেশে ও.ই.টি- এর অফিসিয়াল পরীক্ষা কেন্দ্র হিসেবে এডুক্যান ইন্টারন্যাশনাল এর যাত্রা শুরু

বাংলাদেশে ও.ই.টি- এর অফিসিয়াল পরীক্ষা কেন্দ্র হিসেবে এডুক্যান ইন্টারন্যাশনাল এর যাত্রা শুরু

ঢাকা(৩১ জুলাই):রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অস্ট্রেলিয়ার ও.ই.টি (অকুপেশনাল ইংলিশ টেস্ট) এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের "অস্ট্রেড"...