এপ্রিল ১১, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালি পারাপারের অনুমতি না পেয়ে শারজার পথে ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। তবে শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে অনুমতি চাওয়া হলে তা প্রত্যাখ্যাত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। ফলে জাহাজটিকে আপাতত নিরাপত্তার স্বার্থে শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় অবস্থান করছে এবং কূটনৈতিক মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল ঠিক রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে।

বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।

বর্তমান পরিস্থিতিতে জাহাজটির গতিপথ পরিবর্তন করা হলেও নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর...

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। শুক্রবার শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের ওপর...

পুনরায় হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান

পুনরায় হামলার সুযোগ থাকে—এমন যুদ্ধবিরতি চায় না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন,...

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে সাফল্যের আশা

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে বাজিমাতের আশা

ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে...