এপ্রিল ৭, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

কোন জ্বালানির মজুত কত—সংসদে জানালেন মন্ত্রী, প্রয়োজনে আগামী মাসে দাম সমন্বয়

সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি— ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেন রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের মজুত ১৬ হাজার টন।

তিনি আরও জানান, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন সম্ভাব্য উৎস থেকে তেল সংগ্রহ অব্যাহত রেখেছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে অভিযান চলছে। গত এক মাসে পরিচালিত অভিযানে মোট ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য নির্ধারণে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে মূল্য সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

হাছান মাহমুদ, নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

হাছান মাহমুদ, নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই–আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার মামলায় পলাতক সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী...

জুলাই আন্দোলনের ‘ট্রফি’ লন্ডনে গিয়ে বিএনপিকে দিয়েছেন অধ্যাপক ইউনূস: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনের ‘ট্রফি’ লন্ডনে গিয়ে বিএনপিকে দিয়েছেন অধ্যাপক ইউনূস: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বিএনপিকে বিজয়ী শক্তি হিসেবে তুলে ধরেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেন, ১৯৭১, ১৯৯০...

শিরীন শারমিনের জামিন-রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

শিরীন শারমিনের জামিন-রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা আশ্রাফুল হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে...

বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটি

বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে প্রধান...