জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই দিন মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানায়-এর আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। অভিযোগ করা হয়, এ সময় আসামিদের ছোড়া গুলিতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায়।
ঘটনার পরদিন ১৭ জুলাই লালবাগ থানায় ভুক্তভোগী আশরাফুল হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।



