এপ্রিল ১৩, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ভিড়েছে

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

চট্টগ্রাম  পোর্টে আরও দুটি জ্বালানিবাহী জাহাজ ভিড়েছে। জাহাজ দুটি হলো ‘সেন্ট্রাল স্টার’ এবং ‘এমইআই’। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে এসব জাহাজের পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে আসা ‘সেন্ট্রাল স্টার’ জাহাজটি বর্তমানে ডলফিন জেটির ডিওজি/০৫ বার্থে অবস্থান করে মগাস (পেট্রোল) খালাস করছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আসা ‘এমইআই’ জাহাজটি এফএসআরইউ টার্মিনালে এলএনজি খালাস কার্যক্রম চালাচ্ছে। আজকের মধ্যেই জাহাজ দুটি খালাস শেষ হওয়ার কথা রয়েছে। প্রাইড এজেন্সির মাধ্যমে এসব জাহাজ বন্দরে এসেছে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারত, অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে এলপিজি ও এলএনজি বহনকারী কয়েকটি জাহাজ বন্দরে আসার অপেক্ষায় রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে পৌঁছাবে।

এদিকে ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস কারেজ’ ও ‘ডিএল লিলি’ নামের আরও দুটি জাহাজ যথাক্রমে ব্রাভো ও চার্লি পয়েন্টে অবস্থান করে খালাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরেকটি এলএনজি পরিবাহী জাহাজও আজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি তালিকা বা ‘পুল’ গঠনের নির্দেশ...

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মঞ্জুর

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মঞ্জুর

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল)...

উচ্চ ব্যয় ও জটিলতায় চাপে এভিয়েশন খাত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান এওএবির

উচ্চ ব্যয় ও জটিলতায় চাপে এভিয়েশন খাত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান এওএবির

জেট ফুয়েলের উচ্চ মূল্য, হ্যাঙ্গার ভাড়া বৃদ্ধি, কাস্টমস জটিলতা এবং সিভিল এভিয়েশনের নির্ধারিত বিভিন্ন উচ্চ ফি দেশের এভিয়েশন শিল্পকে গভীর...