এপ্রিল ৮, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ

ভারতের কাছে শেখ হাসিনাসহ দুইজনকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত বাংলাদেশের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ আবারও জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত একাধিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।

ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান এবং লাভজনক সম্পর্কের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে দুই দেশ সম্মত হয়েছে বলে উল্লেখ করেন।

এদিকে ভারতীয় পক্ষ জানায়, চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া শিগগিরই আরও সহজ করা হবে। ড. রহমান ভারতের সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডিজেল ও সার রপ্তানি বাড়ানোর অনুরোধ জানান। জবাবে ভারতীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

উভয় দেশ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোচনা অব্যাহত রেখে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি...

হরমুজ পারের অনুমতি পেল ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ পারের অনুমতি পেল ‘বাংলার জয়যাত্রা’

পারস্য উপসাগরে কয়েকদিন অনিশ্চয়তায় থাকার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়েছে। বুধবার ভোরে...

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৫)-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার রাত থেকে টানা তিন দিন দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি...