এপ্রিল ৯, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

দুই মাস পেট্রোল-অকটেনে সংকট নেই: জ্বালানি বিভাগ

দুই মাস পেট্রোল-অকটেনে সংকট নেই: জ্বালানি বিভাগ
দুই মাস পেট্রোল-অকটেনে সংকট নেই: জ্বালানি বিভাগ

আগামী দুই মাস দেশে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ মুহূর্তে কোনো সংকট নেই। সরকারি হিসাব অনুযায়ী, দেশে এখন ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, অবৈধ মজুতবিরোধী অভিযানে এ পর্যন্ত সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মনির হোসেন চৌধুরী বলেন, অতিরিক্ত মজুত ও অপ্রয়োজনীয় কেনার প্রবণতা কমাতে না পারলে সমস্যা পুরোপুরি সমাধান হবে না।

তিনি আরও জানান, জ্বালানি তেলে সরকারকে প্রতি মাসে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও প্রকৃত মূল্য হওয়া উচিত প্রায় ১৫৫ টাকা। অর্থাৎ প্রতি লিটারে সরকার প্রায় ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে।

ফুয়েল পাস চালুর বিষয়ে তিনি বলেন, ঢাকার আসাদ গেট এলাকার সোনার বাংলা ফিলিং স্টেশন ও ট্রাস্ট ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি বিক্রি শুরু হয়েছে। এটি পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতিতে থাকবে। এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত জনগণের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সরকার অন্তত তিন মাসের জ্বালানি মজুত সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বসহকারে কাজ করছে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী বলেন, এলপিজির মূল্য নিয়ে ভোক্তাদের অভিযোগও পর্যালোচনা করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, দেশে ভরি কত?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি পরিস্থিতি মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা। এ অবস্থায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বীকৃত স্বর্ণের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক...

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যের ফাঁসি, অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যের ফাঁসি, অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড...

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ...

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি...