এপ্রিল ৯, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ

কাভার্ডভ্যান চাপায় নিহত দুই ,গুরুতর আহত এক

ঢাকা(১১ সেপ্টেম্বর): লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা দুই যুবক নিহত ও গুরুতর আহত হয়েছেন একজন নারী।গতকাল শনিবার রাত ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসায় সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের তসলিম ব্যাপারি বাড়ির আরিফ হোসেন (২১) ও মৃত জাকির হোসেন (২৫)। এছাড়াও গুরুতর আহত হয়েছেন স্বপ্না আক্তার (১৮)।  আহত ও নিহতরা একই বাড়ির এবং একে অপরের আত্নীয়-স্বজন ।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা দুইজন ঘটনাস্থলে মারা যায়।  আহত স্বপ্না আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান  বিষয়টি  নিশ্চিত করেছেন এবং করইতোলা বাজারে কোম্পানি রাস্তার মাথা থেকে ঘাতক ড্রাইভারকে আটক করেছেন বলেও জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ...

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

সংসদে পাস ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’

‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি...

হরমুজ পারের অনুমতি পেল ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ পারের অনুমতি পেল ‘বাংলার জয়যাত্রা’

পারস্য উপসাগরে কয়েকদিন অনিশ্চয়তায় থাকার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়েছে। বুধবার ভোরে...

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ: তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৫)-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার রাত থেকে টানা তিন দিন দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি...