এপ্রিল ১৮, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ

দাখিল-আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত

দাখিল, দাখিল, পরীক্ষার্থী, অ্যাসাইনমেন্ট
মাদ্রাসা শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী নিয়মিত, অনিয়মিত, আংশিক, প্রাইভেট ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

দাখিল ও আলিম পরীক্ষার্থীদের গ্রুপভিত্তিক কোন বিষয়ের কয়টি অ্যাসাইনমেন্ট করতে হবে, তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

দাখিল অ্যাসাইনমেন্ট: এ বছর সাধারণ বিভাগের দাখিল পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ৮টি, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস বিষয়ের ৮টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হাদিস শরিফ, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ের ৮টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে।

মুজাব্বিদ বিভাগের পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ৮টি, হাদিস শরিফ, তাজভিদ নসর ও নজম বিষয়ের ৮টি অ্যাসাইনমেন্ট করতে হবে। হিফজুল কোরআন বিভাগের পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ৮টি, হাদিস শরিফ ও তাজভিদ বিষয়ে ৮টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে।

আলিম অ্যাসাইনমেন্ট: সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কোরআন মাজিদ বিষয়ের ৫টি, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের ৫টি, আল ফিকহ প্রথম পত্রের ও দ্বিতীয় পত্রে ৫টি করে, ইসলামের ইতিহাস বিষয়ের ৫টি, বালাগাত ও মানতিক বিষয়ের ৫টি।

বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের কোরআন মাজিদ বিষয়ের ৫টি, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের ৫টি, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ৫টি করে, রসায়ন প্রথম পত্রের ৫টি ও দ্বিতীয় পত্রের ৫টি অ্যাসাইনমেন্ট করতে হবে। মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের কোরআন মাজিদ বিষয়ের ৫টি, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের ৫টি, আল ফিকহ প্রথম পত্রের ৫টি, আরবি সাহিত্য বিষয়ের ৫টি, তাজভিদ প্রথম পত্রের ৫টি ও দ্বিতীয় পত্রের জন্য করতে হবে ৫টি অ্যাসাইনমেন্ট করতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই: প্রতিমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...

নবাগত শিক্ষার্থীদের আবাসিক সিট দ্রুত নিশ্চিতের দাবি ছাত্রদলের

নবাগত শিক্ষার্থীদের আবাসিক সিট দ্রুত নিশ্চিতের দাবি ছাত্রদলের

২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য অবিলম্বে আবাসিক সিট বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি তালিকা বা ‘পুল’ গঠনের নির্দেশ...