এপ্রিল ১৩, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ণ

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি কণ্ঠশিল্পী  আশা ভোঁসল আর নেই। রোববার (১২ এপ্রিল) Breach Candy Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৯৩৩ সালে সংগীতপ্রেমী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন Asha Bhosle। মাত্র ৯ বছর বয়সে পেশাদার সংগীতশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়। ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার পর ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। বড় বোন Lata Mangeshkar-এর পাশাপাশি স্বতন্ত্র গায়কীতে কয়েক দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করেছেন।

ক্যারিয়ারের শুরুতে চটুল ও ক্যাবারে ধাঁচের গানের জন্য পরিচিত হলেও, পরবর্তীতে ‘Umrao Jaan’ চলচ্চিত্রে গাওয়া গজল দিয়ে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ‘দিল চিজ কেয়া হ্যায়’ ও ‘মেরা কুছ সামান’ গানের জন্য তিনি জাতীয় স্বীকৃতি লাভ করেন।

২০২৩ সালে এক সাক্ষাৎকারে আধুনিক সংগীত প্রসঙ্গে তিনি জানান, বর্তমান সময়ের গান তিনি খুব একটা শোনেন না; বরং ধ্রুপদী সংগীত এবং Bhimsen Joshi-এর গান শুনতেই বেশি পছন্দ করতেন। তবে Rahat Fateh Ali KhanSunidhi Chauhan-এর কিছু গান তার ভালো লাগত।

ব্যক্তিগত জীবনেও ছিল নানা চড়াই-উতরাই। ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের সচিব গণপতরাও ভোঁসলেকে বিয়ে করলেও পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এরপর ১৯৮০ সালে প্রখ্যাত সংগীত পরিচালক Rahul Dev Burman-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৯৪ সালে তার মৃত্যু পর্যন্ত একসঙ্গে ছিলেন।

জীবনের শেষ সময়ে নাতনি জেনাই ভোঁসলে ছিলেন তার সঙ্গী। তার প্রয়াণে ভারতীয় সংগীতের এক স্বর্ণযুগের অবসান ঘটল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

চমক রেখে নারী ওয়ানডে দল ঘোষণা

চমক রেখে নারী ওয়ানডে দল ঘোষণা

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে...

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ‘চাইলেই একদিনে ইরানকে ধ্বংস করতে পারি

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ‘চাইলেই একদিনে ইরানকে ধ্বংস করতে পারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আরও কঠোর ও সরাসরি সামরিক হুমকি দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি...

ডোনাল ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপের ইঙ্গিত: ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে সাম্প্রতিক বৈঠক ব্যর্থ হওয়ার পর তিনি ইরানের...

তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান ও সংবেদনশীল তথ্য ‘শত্রুরাষ্ট্রের’ কাছে পাচারের অভিযোগে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে ইরান-এর নিরাপত্তা বাহিনী। রোববার (১২...