এপ্রিল ১১, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ

চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে: র‍্যাব

চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা চূড়ান্ত হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁদাবাজদের তালিকা প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, তালিকায় যাদের নাম আসবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত হওয়ার পর যে কোনো সময় অভিযান শুরু করা হতে পারে।

র‍্যাব জানায়, চাঁদাবাজি শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়কভিত্তিক পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে।

অনেক ভুক্তভোগী ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে না চাইলেও, গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি।

রাজনৈতিক ব্যক্তিদের নাম তালিকায় আসবে কি না—এমন প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী বলেন, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Email
Print

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে সাফল্যের আশা

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’, বক্স অফিসে বাজিমাতের আশা

ঈদে দেশজুড়ে মুক্তির পর এখনো সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে ‘দম’। এবার সিনেমাটি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে...

আমদানি বাড়া ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি

আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি কমে যাওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬...

কক্সবাজার সীমান্তে আবার মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

কক্সবাজার সীমান্তে আবার মাইন বিস্ফোরণ, যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বালুখালী এলাকার নাফ নদীর শূন্যরেখার...